দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শুধু আফগানিস্তানের ওপরে

কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকারের ক্ষেত্রে বাংলাদেশের নম্বর ৩২.৫, যা দক্ষিণ এশিয়ায় শুধু আফগানিস্তানের চেয়ে বেশি।


কর্মক্ষেত্রে বাংলাদেশের নারীরা পুরুষের তিন ভাগের এক ভাগ আইনি অধিকার ভোগ করেন। এ ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে পিছিয়ে বাংলাদেশ। বাংলাদেশের পেছনে আছে শুধু আফগানিস্তান।

বিশ্বব্যাংকের ‘নারী, ব্যবসা ও আইন-২০২৪’ শীর্ষক এক প্রতিবেদনে এই চিত্র তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসের আগে গত সোমবার ১৯০টি দেশ ও অঞ্চলের ওপর প্রতিবেদনটি প্রকাশ করা হয়। নারী দিবস আগামীকাল ৮ মার্চ, শুক্রবার।

বিশ্বব্যাংক বলেছে, এই প্রতিবেদনে নারীরা কর্মক্ষেত্রে প্রবেশ ও উন্নতির ক্ষেত্রে যেসব বাধা পান, তার সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে। বিশ্বে নারীরা গড়ে পুরুষের তুলনায় ৬৪ শতাংশ আইনি সুরক্ষা পান। আইনি সুরক্ষা কাগজপত্রে থাকলেও অনেক ক্ষেত্রে বাস্তবে তা থাকে না।

Comments