নিখোঁজের দুই বছর পর যেভাবে উদ্ধার হলো মাফিজুলের লাশ

 


নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বালিকা মাদ্রাসার শৌচাগারের মেঝে খুঁড়ে প্রায় ৭ ফুট নিচ থেকে মাফিজুলের লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার দুপুরেছবি: প্রথম আলো

দুই বছর দুই মাস আগে নিখোঁজ হন নাটোরের গুরুদাসপুর পৌরসভার খলিফাপাড়া মহল্লার মাফিজুল ইসলাম (২৫)। মা–বাবাসহ স্বজনেরা ছেলে হারানোর শোক কাটিয়ে উঠেছিলেন। কিন্তু একটি ঘটনার জেরে পরিবারটি জানতে পারে মাফিজুল খুন হয়েছেন।

আজ রোববার দুপুরে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দেখিয়ে দেওয়া জায়গা থেকে মাফিজুলের বস্তাবন্দী লাশের হাড়গোড় উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Comments