৪৮ সালেই দেশ স্বাধীনের সিদ্ধান্ত নেন বঙ্গবন্ধু

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    • মানুষের ভাগ্য নিয়ে আর কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে
    • দুঃখি মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা 

১৯৪৮ সালে পাকিস্তানিরা বাঙালির মাতৃভাষার অধিকার কেড়ে নেওয়ার পদক্ষেপ নেওয়ার পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি বলেন, স্বাধীনতার পর জাতির পিতাকে জিজ্ঞাসা করা হয়েছিলো, দেশের স্বাধীনতার কথা আপনি কখন থেকে চিন্তা করেন। তিনি উত্তর দিয়েছিলেন, ‘১৯৪৮ সালে যখন মাতৃভাষায় কথা বলার অধিকার পাকিস্তানিরা কেড়ে নিয়েছিলো, সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম ওদের সাথে আর থাকবো না’।

Comments