বল আমার ব্যাটে লাগেনি’—বিতর্কিত সেই সিদ্ধান্ত নিয়ে সৌম্য

সৌম্য সরকার আত্মবিশ্বাসী ছিলেন। আম্পায়ার গাজী সোহেল আউট দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি রিভিউ নেন। সেটাও অন্য প্রান্তের ব্যাটসম্যান লিটন দাসের সঙ্গে আলোচনা ছাড়াই।



সৌম্য শেষ পর্যন্ত আউট হননি, আলট্রা-এজে স্পাইক দেখানো সত্ত্বেও টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান ঘোষণা করেন, বল ব্যাটে লাগেনি। গতকাল সিলেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে সৌম্যও জানিয়েছেন, বল ব্যাটে লাগেনি—এই বিষয়ে আত্মবিশ্বাস ছিল তাঁর।


Comments