এক দিন পরেই চিনির বর্ধিত দাম প্রত্যাহার করল টিসিবি
চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির আজ সকালে এক অডিও বার্তায় সাংবাদিকদের জানিয়েছেন, টিসিবির চিনির মূল্য ১০০ টাকা নয়, আগের মূল্য ৭০ টাকাই থাকবে।
বিষয়টি হলো, টিসিবি পরিবার কার্ডধারী এক কোটি পরিবারের মধ্যে যে চিনি বিক্রি করে থাকে, তার দাম গতকাল কেজিতে ৩০ টাকা বাড়িয়েছিল। কিন্তু রোজার আগে একধাপে চিনির দাম এতটা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে তারা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে দাম আগের ৭০ টাকাই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Comments
Post a Comment