রওশনের সঙ্গে জাপার সম্পর্ক স্পর্শকাতর: জাপার মহাসচিব

 রওশন এরশাদের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) সম্পর্ক ‘স্পর্শকাতর’ বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মো. মুজিবুল হক (চুন্নু)। তিনি বলেন, এ কারণে তাঁর বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তবে রওশন এরশাদের নাম ব্যবহার করে যাঁরা অন্যায় করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে জাপার চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলের প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের



এ প্রসঙ্গে জাপার মহাসচিব দলের দুই কো–চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেনকে বহিষ্কার করার কারণও ব্যাখ্যা করেন। তিনি বলেন, পার্টির চেয়ারম্যান ও মহাসচিবকে বহিষ্কার করার জন্য কাজী ফিরোজ রশীদের বাসায় মিটিং হয়েছিল। তাই কাজী ফিরোজ রশীদকে বহিষ্কার করা হয়েছে। আর তথাকথিত সম্মেলন কমিটির সভায় বক্তৃতা করায় সৈয়দ আবু হোসেন বাবলাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ, বাবলা সাহেব নিজেই পার্টি থেকে চলে গেছেন।

জাপার মহাসচিব জানান, দল থেকে বহিষ্কৃত অনেকেই আবার দলে ফিরতে চেয়ে যোগাযোগ করছেন। ‘অমার্জনীয়’ অপরাধের জন্য যাঁরা বহিষ্কৃত হয়েছেন, তাঁরা ছাড়া অন্য বহিষ্কৃত ব্যক্তিরা ক্ষমা চাইলে চেয়ারম্যান যেন সহানুভূতির দৃষ্টিতে বিবেচনা করেন, সে ব্যাপারে চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।



Comments