রওশনদের তৎপরতায় চিন্তিত নয় কাদেরের জাপা
রওশন এরশাদ ও তাঁর অনুসারীদের তৎপরতাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে, বয়স ও শারীরিক নানা সমস্যার কারণে রওশন এরশাদ এখন অনেকটাই জীবনসায়াহ্নে। ফলে তাঁকে সামনে রেখে যারা দলে বিভক্তির চেষ্টা চালাচ্ছে, তারা বেশি দূর যেতে পারবে না।
যদিও ৯ মার্চ রওশন এরশাদ জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন ডেকেছেন। এর মধ্য দিয়ে দলে আরেক দফা ভাঙনের আশঙ্কা করছেন নেতা-কর্মীদের অনেকে।

Comments
Post a Comment